মূল অংশে যান
Griho
মোটামুটি ৩ মিনিট

Griho কীভাবে কাজ করে

সাইন আপ থেকে প্রথম রসিদ পর্যন্ত মোটামুটি তিন মিনিট। লাগবে আপনার ফোন, ফ্ল্যাটের ভাড়া আর ভাড়াটিয়ার নম্বর।

  1. ১

    অ্যাকাউন্ট খুলুন

    ফোন নম্বর বা ইমেইল দিয়ে সাইন আপ করুন। কোনো কার্ড দিতে হয় না। অ্যাকাউন্ট শুরু হয় ১৪ দিনের Growth প্ল্যান দিয়ে।

  2. ২

    ফ্ল্যাট যোগ করুন

    যে নামে আপনি ফ্ল্যাটটা চেনেন, যেমন ৪বি বা নিচতলা, সেই নাম, বিল্ডিং, মাসিক ভাড়া আর মাসের কোন তারিখে ভাড়া দিতে হয়।

  3. ৩

    ভাড়াটিয়া যোগ করুন

    নাম, ফোন, হোয়াটসঅ্যাপ নম্বর, ওঠার তারিখ আর কত অ্যাডভান্স দিয়েছেন। চাইলে এনআইডি আর পরিবারের সদস্যদের তথ্যও দিতে পারেন, সেগুলো এনক্রিপ্ট করা থাকে।

  4. ৪

    ভাড়া এলে এক ট্যাপ

    ভাড়া ট্যাবে ভাড়া পেয়েছি চাপুন। টাকার অঙ্ক আগেই বসানো থাকে। নগদ টাকা, বিকাশ, নগদ, ব্যাংক বা চেক বেছে সেভ করুন। নম্বরসহ রসিদ ভাড়াটিয়ার হোয়াটসঅ্যাপ বা ইমেইলে চলে যায়।

  5. ৫

    মাসের হিসাব দেখুন

    হোমে দেখা যায় কত টাকা পাওনা ছিল আর কত এসেছে, কোন ফ্ল্যাটের ভাড়া দেরি হয়েছে। পেইড প্ল্যানে নির্ধারিত তারিখের আগে ও পরে রিমাইন্ডার চলে যায়।

এই মাসের ভাড়ার হিসাব, আজ রাতেই গুছিয়ে ফেলুন।

প্রথম ফ্ল্যাট যোগ করতে তিন মিনিটও লাগে না। একটি ফ্ল্যাটের জন্য ফ্রি, যতদিন চান।

প্রথম ফ্ল্যাট দিয়ে শুরু করুন